কালো রাতের জানলার ফাঁকে
একফালি নাগরিক আকাশ
আমার একমাত্র অবকাশ।
রংবেরঙের কিছু স্মৃতি শুধু রইল পড়ে
রইল দুধে-আলতা বিকেল বেলা
অনিদ্রিত স্বপ্নমাখা সে এক রাত
কিছু কবিতা, অনেক গান
পুরনো কয়েকটা বই।
আলো আঁধারে
প্রতিক্ষণে
যখন রক্তক্ষরণ ঘটে প্রাণে
তখন সেই স্মৃতি হাতড়ে খুঁজে বেড়াই
কাছে দূরে, নীলাভ আকাশের
সবুজ ছায়ায়
মুহূর্তের নিঃসঙ্গ স্তব্ধতা।
কবি/লেখক : অনীক চক্রবর্তী |কবি/লেখক সম্পর্কে : অনীক চক্রবর্তী ।সংযুক্তির তারিখঃ ডিসেম্বর ১৯, ২০১১ সময় ৪:৪৪ অপরাহ্ন । অল্পকথা কবিতা'র সংকলন এ অনীক চক্রবর্তী'এর সংযোজিত কবিতার সংখ্যাঃ 3 । ট্যাগ: অনীক চক্রবর্তী |
৯৬ বার প্রদর্শিত, । 1 মন্তব্য ।


adhunik nagoriker sundor srishti..pore bhalo laglo. Chaliye jao soinik