A Free Template From Joomlashack

A Free Template From Joomlashack

Our Visitors

   

eXTReMe Tracker

Newspaper

আমাদের নতুন সংযোজন সমুহ

Click on the slide!

নাটক শেষ বিকেলে

নাটক শেষ বিকেলে

Click on the slide!

অচেনা মানুষ

অচেনা মানুষ

Click on the slide!

আমার আছে জল

আমার আছে জল এর গান

Click on the slide!

শ্রাবন মেঘের দিন

শ্রাবন মেঘের দিন এর গান শুনুন

Click on the slide!

লাইভ টিভি

লাইভ টিভি দেখার জন্য লগ ইন করুন ,এই সুবিধা শুধুমাত্র নিবন্ধিত সদস্যের জন্য

Click on the slide!

কামরুল হাসান মঞ্জু র কবিতা শুনুন

আমরা আবহমান ধংস ও নির্মানে, প্রসুনের জন্য প্রাথনা, সহ ১০টি এলবাম

Click on the slide!

বাংলা কবিতা গল্প উপন্যাস পড়ুন

অল্পকথা ডট কম এ বাংলা কবিতা,গল্প,উপন্যাস সংযোজন করা হয়েছে আশাকরি ভাল লাগবে

Click on the slide!

বাংলা নাটক

বাংলা নাটক দেখুন অল্পকথা তে

Frontpage Slideshow (version 2.0.0) - Copyright © 2006-2008 by JoomlaWorks

Radio

OkPlayer

আমাদের নতুন নাটক সাইট দেখুন

Anurager Chowa Part 1
মুক্তিযুদ্ধের ইতিহাস PDF Print E-mail

 

স্বর্নালী দিনের স্পর্শ অল্পকথা PDF Print E-mail
User Rating: / 8
PoorBest 

 

Voice Chat Information

 


 

 

অল্পকথা ডট কম এ বাংলা কবিতা সংকলিত হচ্ছে , কবিতা পড়ার জন্য এখানে ক্লিক করুন , আবৃত্তি শুনার জন্য মিউজিক পেজ দেখুন ।নতুন কবিতা আবৃত্তি সংযোজিত হয়েছে আশাকরি আপনাদের ভাল লাগবে।

অল্পকথা ডট কম এর নাটক সাইট নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে ! আমাদের নাটক সাইট দেখুন ,এখানে ক্লিক করুন

আমাদের বাংলাদেশ

 

 

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র যার আনুষ্ঠানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ১৯৪৭ খ্রিস্টাব্দে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনাবসানে ভারত উপমহাদেশ বিভক্ত হয়ে পাকিস্তান নামে যে-দেশটি সৃষ্টি হয়েছিল, তার পূর্বাঞ্চলীয় প্রদেশ পূর্ব পাকিস্তান শোষণ, বৈষম্য ও নিপীড়নের বিরূদ্ধে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ খ্রিস্টাব্দে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে দারিদ্র্যপীড়িত বাংলাদেশে বিভিন্ন সময় ঘটেছে দুর্ভিক্ষ ও প্রাকৃতিক দুর্যোগ ; এছাড়াও প্রলম্বিত রাজনৈতিক অস্থিতিশীলতা ও পুনঃপৌনিক সামরিক অভ্যুত্থান এদেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে। ১৯৯১ খ্রিস্টাব্দে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবার পর থেকে বাংলাদেশ ধীরে ধীরে অর্থনৈতিক প্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তম। কিন্তু আয়তনের হিসেবে বাংলাদেশ বিশ্বে ৯৩তম; ফলে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি। তবে ১৯৭৫ খ্রিস্টাব্দের তুলনায় বাংলাদেশের মাথাপিছু জিডিপি (মূল্যস্ফীতি সমন্বয়কৃত) প্রায় দ্বিগুণ হয়েছে, এবং ১৯৯০-এর শুরুর দিককার তুলনায় দারিদ্র্যহার প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে। বাংলাদেশ "‍‍পরবর্তী একাদশ‍" অর্থনীতিসমূহের তালিকায় স্থান করে নিয়েছে। রাজধানী ঢাকা ও অন্যান্য শহরের পরিবর্ধন বাংলাদেশের এই উন্নতির চালিকাশক্তিরূপে কাজ করছে। এর কেন্দ্রবিন্দুতে কাজ করেছে একটি উচ্চাকাঙ্ক্ষী মধ্যবিত্ত শ্রেণীর ত্বরিৎ বিকাশ।

বাংলাদেশের বর্তমান সীমারেখা নির্ধারিত হয় ১৯৪৭ সালের ভারত বিভাগের সময়, নবগঠিত দেশ পাকিস্তানের পূর্ব অংশ (পূর্ব পাকিস্তান) হিসেবে। দেশটির উত্তর, পূর্ব ও পশ্চিম সীমানায় ভারত ও দক্ষিণ-পূর্ব সীমানায় মায়ানমার; দক্ষিণে বঙ্গোপসাগর। উল্লেখযোগ্য, বাংলাদেশ ও ভারতীয় অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ একত্রে একটি অবিচ্ছিন্ন বাংলাভাষী অঞ্চল গঠন করে যার ঐতিহাসিক নাম “বঙ্গ” বা “বাংলা”। এর পূর্বাংশ বা পূর্ব বাংলা ইতিহাসের ধারাবাহিকতায় বাংলাদেশ নামীয় পৃথক আধুনিক জাতিরাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়।

গঙ্গা-ব্রহ্মপুত্রের উর্বর অববাহিকায় অবস্থিত এই দেশটিতে প্রতিবছর মৌসুমী বন্যা হয় ; আর ঘূর্ণিঝড়ও খুব সাধারণ ঘটনা। নিম্ন আয়ের এই দেশটির প্রধান সমস্যা পরিব্যাপ্ত দারিদ্র। তবে ২০০৫ খ্রিস্টাব্দের জুলাই মাসে বিশ্ববাংকের দেশভিত্তিক তথ্য অনুসারে দেশটি সাক্ষরতা বৃদ্ধি,শিক্ষা ক্ষেত্রে লৈঙ্গিক বৈষম্য দূরীকরণএবং জনসংখ্যা বৃদ্ধি রোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।[৫] তবে বাংলাদেশে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলা করছে যার মধ্যে রয়েছে বিস্তৃত রাজনৈতিক ও প্রশাসনিক দুর্নীতি, বিশ্বায়নের প্রেক্ষাপটে অর্থনৈতিক প্রতিযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধির ফলশ্রুতিতে তলিয়ে যাবার শঙ্কা।

এখানে সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে। বাংলাদেশ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক ও বিম্‌সটেক-এর প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়া দেশটি জাতিসংঘ, ডব্লিউটিও, ওআইসি ও ডি-৮ এর সদস্য।

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

 

 

Copyright © 2010 olpokotha.com. All Rights Reserved.