আত্মবিনাশের আগে
আত্মবিনাশের আগে
…………
যৌবনকে প্রায়শই কাছে ডেকে বলি ফিসফাস,
কেন যে জ্বালাস তুই এইভাবে চিরকাল,
কেবলি দেখাস ভয়
থমথম মুখে ছেড়ে চলে যাবি।
বলেছি তো, কতোবার বলিনি কি, যা-,
দু’চোখ যেদিকে চায়, দুই পা যেদিকে হাঁটে, যা।
পারিস তো আকাশে ওঠ, উঠে
মুঠো ভরে আন নড়্গত্রের বীজ, এনে
বুনে দে মাটিতে।
সমুদ্রে পাতালে গিয়ে ছিঁড়ে নিয়ে আয়
জলজ উদ্ভিদ থেকে রহস্য কুসূম।
নিষিদ্ধ পশ্চিম দ্বার খুলে যা বাগানে,
কুটজ বৃক্ষের পাশে
সর্পগন্ধা গুল্মের ভিতর
দুইটি সুড়ঙ্গমুখ ডানে বায়ে, মুখে
লাল নীল যুগল পাথর,
একপথে মণিকুম্ভ, বিপথে কঙ্কাল।
স্খলিত স্বভাব তুই
কোনোদিন কোনোদিকে কোথাও গেলি না।
বলেছি তো, কতোবার বলিনি কি তোকে
প্রেম থাকে বুকের ভিতর,
সেই বুক চাপড়ানো পাপ?
শান্তি থাকে প্রাণের ভিতর
সেই প্রাণে কষ্ট দেওয়া পাপ?
স্বপ্ন থাকে চোখের ভিতর
সেই চোখ ঢেকে রাখা পাপ?
এতো পাপ নিয়ে তোর কিসের যৌবন?
সালেহার মুখ থেকে গাঢ় নীল অন্ধকারটুকু
মুছে নে দু’হাতে,
নদীর ভিতর-স্রোতে মিশিয়ে দে সেই অন্ধকার,
নদী আরো নীলবর্ণ হবে,
সেই জলে সিক্ত কর গোলাপের তৃষিত শিকড়,
ফুল আরো রত্তবর্ণ হবে।
ভুলে যা কৈশোর তুই। কিশোরী হেনাকে
লেবু আর জামরম্নল পাতার আঘ্রাণে
কেন যে খুঁজিস,
হারালে নদীর চরে, বনের ভিতর,
হেনারা আসে না আর জনপদে ফিরে,
বুঝাবে কে, আত্মনাশী তুই।
শতাব্দীর জ্ঞানের ফসল
বৃক্ষশাখে কিছু ফল আছে।
বললাম, আদি পাপ নে,
মাটিকে বিদীর্ণ কর, রক্ত আর ঘাম
সেইখানে ঢাল, ঢেলে
সুনীল প্রবাহ আন, সবুজ প্লাবন।
চারদিকে এত যুদ্ধ
যুদ্ধ-যুদ্ধ খেলা
কোনো এক যুদ্ধ চিনে নে,
চারদিকে টগবগ এত যে মিছিল
কোনো এক সঙ্গ বেছে নে।
স্খলিত স্বভাব তুই
কোনোদিন কোনোদিকে কোথাও গেলি না।
কখনো বলিনি তোকে তুই ক্রীতদাস
আমি তোর আয়ুর মনিব।
সহস্র বর্ষের আয়ু করতলে ছিল,
উপরে আকাশ ছিল নড়্গত্র এবং
চন্দ্র-সুর্য-গ্রহ প্রজ্জ্বলিত,
নিচেয় সমুদ্র নদী অরণ্য পাহাড়
উর্বর মৃত্তিকা আর প্রগাঢ় মানুষ,
মাঝখানে ছিল
মানুষের তৃষ্ণা আর গ্রন্থের আদেশ
সম্রাটের আজ্ঞা আর
জনতার ক্রোধ আর
মৃত্যু ও জীবন।
যদি সেই জীবনের স্বপ্ন দেখে থাকি
যন্ত্রণায় কোনোদিন নীল হয়ে থাকি
ঘৃণা-ক্ষোভে ক্রুদ্ধ হয়ে থাকি
সেই ক্রোধ ক্ষোভ আর যন্ত্রণার জ্বালা
পিতা-মাতামহদের পাপ-তাপ-ঋণ
বহনের ভার
দিই নি তো তোকে,
তবু তুই এ-মুক্তির সপক্ষ নিলি না,
অসহ্য এ অভিমান নিষ্ফল করুণ।
সর্বনাশা অভিমানে তিল তিল বিনাশের আগে
তোর উদ্ধার এখন,…
অন্তিমে অকালে তুই আমারি দাসত্ব মেনে নে।
Pillspot.org. Canadian Health&Care.Special Internet Prices.No prescription online pharmacy.PillSpot.org. Herbal-supplements@buy.online” rel=”nofollow”>.…
Categories: Antiviral.Antidiabetic.Antibiotics.Mens Health.Womens Health.Blood Pressure/Heart.Anti-allergic/Asthma.Eye Care.Weight Loss.Anxiety/Sleep Aid.Mental HealthStomach.Stop SmokingPain Relief.Antidepressants.Vitamins/Herbal Supplements.Skin…