olpokotha.com is devloped with UNICODE Bangla Fonts If you are unable to view the Bangla contents or having any dificulty reading the texts, try the following in order:
1.In your browser, set the Encoding to utf-8. For Internet Explorer this is found in View->Encoding menu. In Firefox, you would find View->Character Encoding. If this enables you to view the pages propely, you are done.
2.If setup 1 does not solve the problem, you need to have " Indic Language Support " installed on your computer. Depending on the operating system of your computer the steps for installing the Indic Language support can be different. Some tutorials are available: Windows 2000, XP SP1 and XP SP2. For Linux and MacOS similar procedure is involved. You may need to restart your computer after installing the support package.
3.After step 2, you should see the web pages but may be with a small font size. If this the case, then you need a good Bangla Unicode font. We have used SolaimanLipi font, which can be downloaded from here.
4.After downloading and installing the fonts, you need to set your preferred font in the Browser settings. For IE, this is Tools->Internet Options, Fonts button in General Tab. From the dialog box, select Bengali as the language and the Font of your choice. For Firefox, go to Tools->Options, then Advanced button in Content tab. Choose language, preferred font and encoding (utf-8).
If you use windows Vista or later version of windows you donot need t do this change
অল্পকথা ডট কম আপ ডেটের কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য দুঃক্ষিত
আমাদের বাংলাদেশ
বাংলাদেশ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
জাতীয় সঙ্গীত
আমার সোনার বাংলা...।।
রাজধানী ঢাকা ।
23°42′N 90°22′E বৃহত্তম নগরী রাজধানী রাষ্ট্রভাষা (সমূহ) বাংলা । সরকার সংসদীয় গণতন্ত্র । রাষ্ট্রপতি জিল্লুর রহমান
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা
স্বাধীনতা পাকিস্তান থেকে - ঘোষিত ২৬ মার্চ ১৯৭১ - বিজয় দিবস ১৬ ডিসেম্বর ১৯৭১ .আয়তন - মোট ১৪৭,৫৭০ বর্গকিমি (৯৪তম)
৫৫,৫৯৯ বর্গমাইল,
- জলভাগ (%) ৭.০
জনসংখ্যা - ২০০৯ আনুমানিক ১৬২,২২০,৭৬২ [১] (৭ম)
- ২০০১ আদমশুমারি ১২৯,২৪৭,২৩৩
- ঘনত্ব ১০৯৯ /বর্গকিমি (১১তম)২৯১৮ /বর্গমাইল
জিডিপি (পিপিপি) ২০০৯ আনুমানিক - মোট $২৪২.১৮ বিলিয়ন[২] (৪৫তম)
- মাথাপিছু $১,৪৭০.৩৮ (১৫২তম) জিনি সহগ? (২০০৫) ৩৩.২[৩] (মধ্যম) মানব উন্নয়ন সূচক (২০০৭) ০.৫৪৩[৪] (মধ্যম) (১৪৬তম)
মুদ্রা টাকা (বিডিটি) সময় স্থান বিডিটি (ইউটিসি+৬)
- গ্রীষ্মকালীন (ডিএসটি) +৭ (ইউটিসি+৭)
ইন্টারনেট টিএলডি .বিডি কলিং কোড +৮৮০
1 গণনাকৃত জনসংখ্যা, পৃ.৪, আদম শুমারি ২০০১, প্রাথমিক প্রতিবেদন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (২০০১-০৮)।
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র যার আনুষ্ঠানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ১৯৪৭ খ্রিস্টাব্দে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনাবসানে ভারত উপমহাদেশ বিভক্ত হয়ে পাকিস্তান নামে যে-দেশটি সৃষ্টি হয়েছিল, তার পূর্বাঞ্চলীয় প্রদেশ পূর্ব পাকিস্তান শোষণ, বৈষম্য ও নিপীড়নের বিরূদ্ধে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ খ্রিস্টাব্দে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে দারিদ্র্যপীড়িত বাংলাদেশে বিভিন্ন সময় ঘটেছে দুর্ভিক্ষ ও প্রাকৃতিক দুর্যোগ ; এছাড়াও প্রলম্বিত রাজনৈতিক অস্থিতিশীলতা ও পুনঃপৌনিক সামরিক অভ্যুত্থান এদেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে। ১৯৯১ খ্রিস্টাব্দে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবার পর থেকে বাংলাদেশ ধীরে ধীরে অর্থনৈতিক প্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে।
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তম। কিন্তু আয়তনের হিসেবে বাংলাদেশ বিশ্বে ৯৩তম; ফলে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি। তবে ১৯৭৫ খ্রিস্টাব্দের তুলনায় বাংলাদেশের মাথাপিছু জিডিপি (মূল্যস্ফীতি সমন্বয়কৃত) প্রায় দ্বিগুণ হয়েছে, এবং ১৯৯০-এর শুরুর দিককার তুলনায় দারিদ্র্যহার প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে। বাংলাদেশ "পরবর্তী একাদশ" অর্থনীতিসমূহের তালিকায় স্থান করে নিয়েছে। রাজধানী ঢাকা ও অন্যান্য শহরের পরিবর্ধন বাংলাদেশের এই উন্নতির চালিকাশক্তিরূপে কাজ করছে। এর কেন্দ্রবিন্দুতে কাজ করেছে একটি উচ্চাকাঙ্ক্ষী মধ্যবিত্ত শ্রেণীর ত্বরিৎ বিকাশ।